দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাইজারের রাজধানী নিয়ামের দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুক হামলায় ৩৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। হামলাকারীদের মধ্যে চারজন আহত হয়েছেন এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল ও গ্রেপ্তারদের কাছ থেকে আরপিজি-৭ রকেট লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি ও কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ হামলা হয়। হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত জঙ্গিগোষ্ঠী জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম)।
প্রত্যক্ষদর্শী লাওয়ালি সালহা বিবিসিকে বলেন, ‘আমার বাসা বিমানবন্দরের কাছাকাছি। বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ফজরের নামাজ শেষ হওয়ার পর প্রথম বিস্ফোরণের শব্দ শুনি। প্রথমে ভেবেছিলাম ট্রাক বা বাসের টায়ার ফেটেছে। পরে গুলির শব্দ শুনে বুঝতে পারি কী ঘটছে।’
দিওরি হামানি বিমানবন্দরটি নাইজারের সবচেয়ে স্পর্শকাতর স্থাপনাগুলোর একটি। এখানে সেনাবাহিনীর ঘাঁটি এবং আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোর জোট এএসএসের স্থাপনা রয়েছে। বিমানবন্দর এলাকায় ৩৫০টির বেশি নজরদারি ক্যামেরা রয়েছে।
নাইজার সরকার ও সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করছে। চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে আইএসপন্থি জঙ্গিদের হামলায় এক সেনাসদস্যসহ ২১ জন নিহত হয়েছিলেন।
এমএম/